Web Analytics

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ওকালতিতে শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। শুক্রবার সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে। মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়াতে হবে। আদালতে শুধু মক্কেলের ফি বা অর্থের কথা ভাবলে চলবে না; প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

পেশাগত ক্ষেত্রে মানবিক হওয়ার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, মক্কেলের টাকার বিনিময়ে সব সময় কাজ করা যায় না। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা পারিশ্রমিকে মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে। তিনি তরুণ প্রজন্মের প্রশংসা করে বলেন, জেনজিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেবে এবং তাদের গড়া পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।