Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান তুরস্কের সঙ্গে ২০১৯ সালের সমুদ্রসীমা-সংক্রান্ত সমঝোতা স্মারকে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রতিনিধি পরিষদের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় দলের বৈঠকে তিনি এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং আশা করেন, এটি দুই দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

মঙ্গলবার লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে সমঝোতা স্মারকটি অনুমোদন করে। ভূমধ্যসাগরে দুই দেশের সামুদ্রিক এখতিয়ারভুক্ত এলাকার সীমানা নির্ধারণের লক্ষ্যে তুরস্ক ও লিবিয়ার তৎকালীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের মধ্যে ২০১৯ সালের নভেম্বরে চুক্তিটি সই হয়েছিল।

চুক্তি অনুমোদনের পাশাপাশি লিবীয় পার্লামেন্ট ২০২০ সালে তুরস্কের সঙ্গে করা চুক্তিগুলোর অনুমোদন প্রত্যাখ্যানের সিদ্ধান্তও বাতিল করেছে। এতে তাদের আগের বিরোধিতার অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গেছে। গ্রিস ও সাইপ্রাস চুক্তিটির বিরোধিতা করেছে এবং গ্রিস বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ও গ্রিক দ্বীপগুলোর সামুদ্রিক অধিকার উপেক্ষা করে। এরদোয়ান আরও জানান, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে পাঠানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।