Web Analytics

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতি বিবেচনায় নতুন নাম নির্ধারণে পুনরায় গণশুনানি আয়োজন করা হবে।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে। এর আগে ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার ইউনিয়ন কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন—মীরবাড়ি, স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত—গঠন করা হয়।

নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের সদস্যদের নাম অনুসারে ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছে। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়। তবে প্রতিমন্ত্রী দাবি করেন, গণশুনানির মাধ্যমে নাম নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।