Web Analytics

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এক মাসের ব্যবধানে সিলিন্ডারের দাম বাড়ানোয় পারিবারিক ব্যয় আরও বাড়বে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই অতিরিক্ত ব্যয় বহন কঠিন হবে বলে তিনি উল্লেখ করেন। রাজধানীতে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগও করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয় চাপানো গ্রহণযোগ্য নয়। তিনি সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধ, নিয়মিত বাজার তদারকি এবং ভোক্তাস্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।