Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রী আনম এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বিশেষ করে স্কুল শুরুর ও ছুটির সময়ের যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকে দেখা যায়, স্কুলে শিক্ষার্থীদের আনা-নেওয়ায় ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত ব্যবহার যানজটের অন্যতম কারণ। উদাহরণ হিসেবে বলা হয়, কোনো কোনো স্কুলে ১৫০ শিক্ষার্থীর বিপরীতে ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে, ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ উভয়েই ভোগান্তিতে পড়েন। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে এ সমস্যা গুরুত্বসহকারে সমাধানের পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও সড়কে গাড়ির চাপ কমাতে বিকল্প প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন।

পরে প্রধানমন্ত্রী জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নৌবাহিনী প্রধানের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।