Web Analytics

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করায় মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করছে। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নিজের বাড়ির কাছে দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, এবারের ঈদের আনন্দ কিছুটা ভিন্ন, কারণ নির্বাচনের পর মানুষ তাদের মালিকানা অনেকাংশে ফিরে পেয়েছে। তিনি মনে করেন, পরিবর্তিত পরিবেশে সবাই মিলে অতিরিক্ত আনন্দ উপভোগ করছে।

আমীর খসরু আশা প্রকাশ করেন, দেশ যেন এভাবেই থাকে, যাতে সবাই মুক্তভাবে চলতে ও কথা বলতে পারে এবং তাদের সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।