Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কিউবার সঙ্গে আন্তরিক ও সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল। শনিবার তিন দেশের বামপন্থী নেতৃত্ব এক যৌথ বিবৃতিতে কিউবার ‘নাটকীয় পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানায়, দেশটির জনগণ গুরুতর মানবিক সংকটে রয়েছে। তারা এই সংকট লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে বার্সেলোনায় অনুষ্ঠিত বামপন্থী নেতাদের এক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সম্মেলনে মেক্সিকোর ক্লাউদিয়া শেইনবাউম ও ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা অংশ নেন। তারা গণতন্ত্র রক্ষায় উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন এবং কিউবার জনগণ যেন স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ঘিরে একাধিক সতর্কতা দিয়েছেন এবং দেশটির ওপর তেল অবরোধ আরোপ করেছেন, যা কিউবার অর্থনৈতিক ও জ্বালানি সংকটকে আরও তীব্র করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।