Web Analytics

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। ম্যাচের ৮৬ মিনিটে বদলি হিসেবে নামার দুই মিনিট পরই গোল করেন মিকেল মেরিনো। পাও কুবারসির শট বেলজিয়াম গোলরক্ষক সেনে ল্যামেন্সের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে জালে পাঠান আর্সেনাল মিডফিল্ডার মেরিনো। এর আগে শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষেও যোগ করা সময়ে জয়সূচক গোল করেছিলেন তিনি।

ম্যাচ শেষে মেরিনো বলেন, এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন এবং পরিবারের সামনে এই সাফল্য বিশেষ অনুভূতির। তিনি জানান, বেঞ্চে থাকলেও সবসময় নিজেকে প্রস্তুত রাখেন এবং দলের জয়কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যই তার কাছে বড়।

সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ইউরো ২০২৪ ও নেশন্স লিগে ফরাসিদের হারানো স্পেন এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়। মেরিনো বলেন, এখন তাদের স্বপ্নের পথে মাত্র দুই ধাপ বাকি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।