Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাদের গ্রেপ্তার করতে হবে। তাঁর ভাষ্য, এ ধরনের ব্যক্তিরা বিএনপির জন্য জঞ্জাল।

জনগণের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, তাঁরা জোর দিয়ে বলতে পারেন যে তাঁদের মন্ত্রী পয়সা খান না। তাঁর মতে, একজন মানুষ কতটা সৎ, তা বোঝা যায় তিনি অসৎ হওয়ার কতটা সুযোগ পেয়েছেন তা থেকে। ২০০৫ সালে খন্দকার শহীদুল ইসলামের পক্ষে কাজ করতে আসার সময়ও তাঁকে কেউ টাকা দিয়ে কিনতে পারেনি বলে দাবি করেন তিনি। চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলেও জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।