Web Analytics

মার্কিন বিচার বিভাগ কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্তের নতুন নথি প্রকাশ করেছে। সদ্য প্রকাশিত এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় দেশটিতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারত সরকার দাবি অস্বীকার করে একে ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তথাকথিত ‘এপস্টেইন ফাইলে’ একটি ই-মেইলে মোদি ও তার ২০১৭ সালের ইসরায়েল সফরের উল্লেখ আছে, তবে বাকি সব দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য।

এই প্রকাশনা আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের অপরাধ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগের তদন্তে বিপুল পরিমাণ নথি প্রকাশ করছে। ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এর আওতায় এসব নথি প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। উপ-অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, সর্বশেষ দফায় প্রকাশিত নথির মধ্যে রয়েছে ৩০ লাখের বেশি নথি, দুই হাজারেরও বেশি ভিডিও এবং এক লাখ ৮০ হাজারের বেশি ছবি।

এদিকে কংগ্রেস নেতা পবন খেরা মোদির ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেন, নথিতে এমন বক্তব্য রয়েছে যা ভারতের জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক সুনামের ওপর প্রভাব ফেলতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।