Web Analytics

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১১ মে’র মধ্যে ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে, সেই তালিকায় থাকছেন অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়র ও তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিতে হয়, যেখান থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন বলে জানা গেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট হলে নেইমার বিশ্বকাপ দলে থাকবেন। চেলসিতে যোগ দিতে যাওয়া তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান বর্তমানে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে উঠছেন। সময়মতো সুস্থ না হলে তার বিকল্প হিসেবে এন্ড্রিক বা রাইয়ানকে বিবেচনা করা হতে পারে।

তবে বড় ধাক্কা এসেছে রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় এডার মিলিতাও ও রদ্রিগোর চোটে ছিটকে যাওয়ায়। তাদের অনুপস্থিতি আনচেলত্তির পরিকল্পনায় বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।