Web Analytics

কাতার ইরানের দূতাবাসের সামরিক ও নিরাপত্তা সংলগ্ন কর্মকর্তা ও কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। ইরান বারবার কাতারে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের দূতাবাসে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে, যাতে জানানো হয়েছে যে কাতার ইরানের সামরিক ও নিরাপত্তা সংলগ্ন কর্মকর্তাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে গণ্য করছে। এই ঘোষণা আসে মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের পরিচালক ইব্রাহিম ইউসুফ ফাখরো এবং কাতারে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি সালেহ আবাদীর মধ্যে বৈঠকের সময়।

মন্ত্রণালয় সতর্ক করেছে যে, ইরানের বৈরী মনোভাব অব্যাহত থাকলে কাতার তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।