Web Analytics

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

মঙ্গলবার এক চিঠিতে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হয়। নির্দেশনাটি একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রতিষ্ঠানগুলোকে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটের প্যানেলে লগ-ইন করতে বলা হয়েছে। কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর অনলাইন ভর্তি সম্পন্ন করতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।