Web Analytics

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সেবার মান আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ তাগিদ দেন।

সাক্ষাতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন। পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ে মানুষকে সচেতন করতে সরকার কর্মসূচিটি নিয়েছে বলে মন্ত্রী জানান।

কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা পদ্ধতি, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ ও সেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হেলথ কার্ডসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।