Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন। সোমবার ফেসবুক পোস্টে তিনি জানান, তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি বিএনপির সঙ্গে আলোচনা করেছেন এবং দলের কাছ থেকে গ্রিন সিগনাল পেয়েছেন।

তিনি স্পষ্টভাবে বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে তার কখনো এমন কোনো আলোচনা হয়নি। যারা এই মিথ্যা প্রচার করছেন, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রশ্ন করেন, কবে, কোথায়, কার সঙ্গে এই কথিত নেগোসিয়েশন হয়েছে—এর কোনো প্রমাণ তারা দিতে পারবেন না।

তাসনিম জারা মনে করেন, এই মিথ্যা প্রচারের উদ্দেশ্য হলো নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। তিনি বলেন, “মিথ্যার রাজনীতি আর কত?”

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।