Web Analytics

হুথি বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত এলাকাগুলো দখল করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেন পোস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক হাকিম আলমাসমারি আল জাজিরাকে বলেন, হুথি সামরিক বাহিনীর ঐক্য ও নিষ্ঠার কারণেই তারা দ্রুত এসব এলাকা নিয়ন্ত্রণে নিতে পেরেছে।

আলমাসমারি হুথিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনীর সাংগঠনিক কাঠামোর তুলনা করেন। তাঁর ভাষ্য, হুথিরা একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করে, বিপরীতে সরকারি বাহিনী আটটি ভিন্ন নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। ফলে ওই বাহিনীগুলোর মধ্যে ঐক্য, সহযোগিতা ও সমন্বয় প্রত্যাশা করা কঠিন বলে তিনি মন্তব্য করেন।

কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা থেকে সৌদি-সমর্থিত সেনাদের দ্রুত সরে যাওয়ার পেছনে শীর্ষ সামরিক কমান্ডারদের নেতৃত্বের ব্যর্থতাও অন্যতম কারণ বলে মনে করেন আলমাসমারি। তিনি বলেন, পশ্চিম উপকূলের সমুদ্রসীমা এলাকায় হুথি নেতৃত্ব রণাঙ্গনে উপস্থিত থেকে লড়াই করেছে। তবে সৌদি মিত্রদের নেতাদের সম্মুখসারিতে দেখা যায়নি। নেতারা মাঠে না থাকলে সেনাদের কাছে জীবন উৎসর্গের প্রত্যাশা করা যায় না বলেও তিনি বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।