Web Analytics

১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ উপমহাদেশের আধুনিক শিক্ষার অন্যতম প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত। তৎকালীন সিভিল সার্জন ড. জেমস টেইলর ও ম্যাজিস্ট্রেট মি. গ্রান্টের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কলেজ পূর্ব বাংলায় ইংরেজি শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হিন্দু কলেজের শিক্ষক জে. আয়ারল্যান্ড ছিলেন এর প্রথম অধ্যক্ষ। সময়ের সঙ্গে নাম ও অধিভুক্তি পরিবর্তনের মধ্য দিয়ে কলেজটি পূর্ব বাংলার শিক্ষা ও চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ভবন, বই, যন্ত্রপাতি ও শিক্ষক-ছাত্র দিয়ে সহযোগিতা করে ঢাকা কলেজ। ১৮৭৫ সালে বিজ্ঞান শিক্ষা চালুর মধ্য দিয়ে পূর্ব বাংলায় আধুনিক বিজ্ঞানচর্চার সূচনা ঘটে। আখতারুজ্জামান ইলিয়াস ও হুমায়ূন আহমেদের মতো সাহিত্যিকরা এই কলেজের ছাত্র ছিলেন। সদরঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে স্থানান্তরের পর ১৯৫৫ সালে কলেজটি ধানমন্ডিতে স্থায়ীভাবে স্থাপিত হয়।

বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২০টি বিভাগে প্রায় ২২ হাজার ৪০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।