Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এখানে দুটি বিকল্প রয়েছে। সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর সুযোগ নেই। নির্বাচনের ফল ঘোষণার তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করাতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ করাবেন। তিনি উদাহরণ হিসেবে বলেন, বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি হতে পারেন। তবে তিন দিনের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।