Web Analytics

ককরোচ জনতা পার্টির সমর্থনে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। তিনি ‘হাম ভারতকে লোগ’ সংগঠনের প্রেসিডেন্ট। মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল। তার সহযোগীদেরও আটক করা হয়েছে এবং তুষার গান্ধীকে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে।

তুষার গান্ধী দাবি করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ গ্রেপ্তারের কথা অস্বীকার করে বলেছে, তাকে শুধু আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সাবেক মন্ত্রী মণীশ সিসোদিয়াকেও আটক করা হয়েছে। আম আদমি পার্টি অভিযোগ করেছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দলের সদর দপ্তর সিল করে দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে অনেক আইনজীবীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।