কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা। দলটি আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেওয়ারও ঘোষণা দিয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাওলানা এটিএম মাসুম বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব এবং এই উদ্যোগ শোকাহত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করবে। কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
নেতৃবৃন্দ আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করেন। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর একটি টিম সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম তদারকি করছে বলে জানা গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।