Web Analytics

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ আগস্ট বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের এই বৈঠক হবে। একই দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা ৫(৩)-এ দেওয়া ক্ষমতাবলে সংসদের স্পিকারের সঙ্গে আলোচনার পর সিইসি বৈঠকটি ডেকেছেন। এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টায় অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বাক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে। প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমার শেষ দিন ১৩ আগস্ট, যাচাইবাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করার পর ইসি ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।