Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত ছয়জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের জন্য দোয়া করেন।

তিনি বলেন, বারবার এমন দুর্ঘটনা প্রমাণ করছে যে দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তিনি অবিলম্বে সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দোষীদের শাস্তি ও আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।