Web Analytics

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল আলম (৩৩) ওরফে পিচ্চি জাহিদ হত্যা মামলার এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ৩০ আগস্ট রাতে পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাজালিয়া-শীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জাহেদুলকে হত্যা করা হয়। তাঁর মা মনোয়ারা বেগম ২ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় ১৩ জনের নামসহ আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পুরানগড় ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে জাহেদুলের সঙ্গে আসামিদের বিরোধ তৈরি হয়। জয়নাল আবেদীন মানিক ভিডিওটি ফেসবুকে প্রকাশ করলে জাহেদুল তাঁকে ও তাঁর বন্ধুদের সরাসরি হুমকি দেন বলে পুলিশ জানায়। ঘটনার দিন রাত ৮টার দিকে পুরানগড় নতুন হাট এলাকায় কয়েকজন জাহেদুলকে ঘিরে ধরে মারধর করেন এবং ভিডিও প্রকাশের বিষয়ে কৈফিয়ত চান।

পরে রাত ১০টার দিকে জাহেদুল সঙ্গী মো. ওয়াহিদকে নিয়ে মোটরসাইকেলে বাজালিয়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। ভাঙ্গারগোড়া এলাকায় গাছের গুঁড়ি ও ভ্যানগাড়ি দিয়ে পথ রোধ করে দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে পুলিশ জানায়। এতে দুজন গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় জাহেদুল মারা যান। মো. আজাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।