Web Analytics

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার টাকা ছাপাচ্ছে বলে যে প্রচার চলছে তা সম্পূর্ণ গালগল্প এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। শনিবার এফডিসিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে তিনি বলেন, সরকার বিনিয়োগ ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, পতিত সরকারের আমলে আয়ের টান পড়ে নিম্ন মধ্যবিত্তের অনেকেই দারিদ্রসীমার নিচে নেমে গিয়েছিল, যা সমাজে ভাঙ্গন সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার অবকাঠামো উন্নয়নের নামে ঋণ নিয়ে লুটপাট করেছে এবং তথ্য জালিয়াতির মাধ্যমে উন্নয়নের ভান দেখিয়েছে। বর্তমান সরকার পরিসংখ্যান ব্যুরোর সব তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার কোনো খাতকে সিন্ডিকেটের হাতে তুলে দিতে চায় না বরং অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে চায়। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির পথে হাঁটছে যা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।