Web Analytics

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ছয় দিনের সরকারি সফরে বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির জাতীয় পরিষদ এবং কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন করেছেন। তার নেতৃত্বে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে পার্লামেন্ট ভবনে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সংসদ সদস্য ও সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

জাতীয় পরিষদ ভবনে হাফিজ উদ্দিন আহমদ হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। দুই দেশের অগ্রগতি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রতিনিধিদল অধিবেশন কক্ষ পরিদর্শন করলে আয়াজ সাদিক এর ঐতিহাসিক গুরুত্ব ও পাকিস্তানের আইন প্রণয়নপ্রক্রিয়া সম্পর্কে জানান। দুই স্পিকার নিয়মিত যোগাযোগ ও প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে সংসদীয় সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দেন।

পাকিস্তান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী হাফিজ উদ্দিন আহমদ সেখানে প্রশিক্ষণকাল ও সামরিক কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশি ক্যাডেটদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ২৩ নভেম্বর ইসলামাবাদে পৌঁছান এবং ২৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। পাঁচ বাংলাদেশি সংসদ সদস্য ও পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার প্রতিনিধিদলে রয়েছেন। সফরের অংশ হিসেবে লাহোর ও করাচি যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।