Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মব করে অভিযোগ দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, সাকিবকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা এমন আচরণ করেছে। তিনি জানান, আন্দোলনের সময় দায়িত্বে থাকাকালীন সাকিব জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং শেখ হাসিনাকে সমর্থন করায় তিনি মনে করেছিলেন সাকিবের বাংলাদেশের জার্সি পরার নৈতিক অধিকার নেই। তিনি আরও বলেন, যদি কাউকে খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তবে তিনি তার শাস্তি পেতে প্রস্তুত।

ইফতার মাহফিলে আসিফ মাহমুদ আরও বলেন, নাগরিক সমস্যা সমাধানের মাধ্যমে নতুন রাজনীতি গড়তে চায় এনসিপি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি নিয়মিত গণসংযোগ চালাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দলের ছয়জন নির্বাচিত এমপি সংসদে প্রাণচাঞ্চল্য আনবেন এবং জনগণের জন্য কাজ করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।