Web Analytics

বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২০২৫ সালের ডিসেম্বর শেষে নেমে এসেছে ৬ দশমিক ১০ শতাংশে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৮ হাজার ২৪ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ১৬ লাখ ৮৫ হাজার ২৭১ কোটি টাকা।

খাতসংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে আগ্রহী নন, ফলে ঋণের চাহিদা কমে গেছে। তারা মনে করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিনিয়োগে আগ্রহ বাড়তে পারে। ঋণের চাহিদা দুর্বল থাকায় ব্যাংকিং খাতে তারল্য বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল ৭ দশমিক ২ শতাংশ, তবে বাস্তবে তা অর্জিত হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।