Web Analytics

ইরানের ওপর চাপ সৃষ্টি ও দেশটিকে শাস্তি দেওয়ার নতুন উপায় খুঁজছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানিয়েছে আমার দেশ। এ উদ্দেশ্যে সামরিক সদস্যদের কাছে সৃজনশীল এবং প্রচলিত ধারার বাইরে পরিকল্পনা চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রের বরাতে সিএনএন জানায়, গত বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের, বা সেন্টকমের, গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বড় দলের কাছে বার্তা পাঠান। বার্তায় তিনি ইরানের ওপর চাপ বাড়ানো এবং দেশটিকে শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল ও ব্যতিক্রমী উপায় খোঁজার কথা বলেন।

প্রতিবেদনে দ্বিতীয় একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে নতুন ধারণা ও প্রস্তাব আহ্বান করেন। তবে সম্ভাব্য পদক্ষেপগুলোর ধরন বা নির্দিষ্ট কোনো পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদনে দেওয়া হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।