Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশি তরুণদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি জানান, চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সংলাপে তিনি “ঢাকা–বেইজিং ইয়ুথ ফেলোশিপ” চালুর প্রস্তাব দিয়েছেন। এই সংলাপে ডাকসু, সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্র সংসদ এবং চীন সরকারের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় যুব অংশগ্রহণ ও ক্যাম্পাস গভর্ন্যান্স, যুব উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং যুব মিশন ও সুযোগের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তিগত ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান, পিপল-টু-পিপল কানেক্টিভিটি এবং যুব নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেয়। জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, বৈষম্য ও সামাজিক অস্থিতিশীলতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার ওপরও জোর দেওয়া হয়।

সিংহুয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘গ্লোবাল ইয়ুথ ডায়লগ’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান, আর ডাকসু তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায়। উভয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।