Web Analytics

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতার বিকল্প নেই।

মন্ত্রী কলেজের ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ ও অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উপযোগী একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের পড়াশোনার সুযোগ বাড়াতে একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঁচটি প্রস্তাবিত বিষয়ে অনার্স চালুর দ্রুত অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন মন্ত্রী। প্রয়োজন অনুযায়ী আরও আইসিটি ল্যাব স্থাপন এবং ইংরেজি, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষার সঙ্গে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। এর আগে তিনি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন করেন এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।