Web Analytics

ঈদযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চন্দ্রা ত্রিমোড় এলাকাসহ কয়েক কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। যানবাহনের অতিরিক্ত চাপ, এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচলকে যানজটের কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

রাতভর বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থা তৈরি হয়েছে, যা যান চলাচল আরও ধীর করেছে। কবিরপুর, চন্দ্রা, কালিয়াকৈর, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় গাড়ির গতি মন্থর হয়ে পড়েছে। রাস্তায় মানুষের ভিড় ও এলোমেলো পার্কিংয়ের কারণে সড়ক সংকুচিত হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরের পর তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ গাজীপুর ছেড়ে যাচ্ছেন। ফলে মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।