Web Analytics

ঢাকার ধামরাইয়ে করিম ফিলিং স্টেশনে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি এ জরিমানা করেন। দীর্ঘদিন ধরে পাম্পটিতে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগ ছিল।

অভিযানে দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছিল এবং এটি দীর্ঘদিন ধরে চলছিল বলে ভুক্তভোগীরা জানান। পাম্পের মালিক মনির হোসেন ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতি এবং সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। তিনি পরে ফোনে নিজের পরিচয় গোপন করে জানান, মেশিনের ত্রুটির কারণে মাঝে মাঝে এমন সমস্যা হতে পারে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, গ্রাহকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম বরদাস্ত করা হবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।