Web Analytics

কারাবন্দী পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যথাযথ ও স্বাধীন চিকিৎসা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের আহ্বানে সাড়া দিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইমরানের প্রাপ্য যত্ন ও সম্মান নিশ্চিত করা উচিত।

লারা বলেন, মাঠে ইমরানের বিপক্ষে তাঁর খেলার সুযোগ হয়েছিল অল্প কয়েকবার, কিন্তু সেই সময়েই তাঁর প্রতি গভীর শ্রদ্ধা তৈরি হয়, যা এখনো অটুট। একসময় নিজের দেশের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক থাকা একজন মানুষ ন্যূনতম যত্ন, সহানুভূতি ও সম্মান থেকেও বঞ্চিত হচ্ছেন—এটি তাঁর কাছে মেনে নেওয়া কঠিন। বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখে সাধারণ মানবিকতার প্রশ্ন হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।

১৯৯২ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট ছেড়ে রাজনীতিতে আসেন ইমরান। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি প্রায় সাড়ে তিন বছর কারাগারে আছেন; তাঁর দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে ছয় দেশের ২৩ সাবেক অধিনায়ক তাঁর সুচিকিৎসা চেয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।