Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় নেদারল্যান্ডসের মিশনের কয়েকজন কর্মীর কূটনৈতিক মর্যাদা বাতিলের ইসরাইলি সিদ্ধান্তের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে ডাচ সরকার। সোমবার দ্য হেগে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন। সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস এ খবর জানিয়েছে।

এনওএসের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ডাচ কর্মীদের সাত দিনের মধ্যে ইসরাইল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অধিকৃত পশ্চিম তীর ও গোলান মালভূমির অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসহ ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস কয়েকটি পদক্ষেপ নেওয়ার পর ইসরাইল ডাচ কূটনীতিকদের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেয়।

বেরেন্ডসেন ইসরাইলের পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত জভি আভিনের ভাপ্নির কাছে সিদ্ধান্তটির বিস্তারিত ও সম্ভাব্য পরিণতি সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন। মঙ্গলবার ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে। গত মে মাসেও গাজামুখী একটি ত্রাণবহর আটকে দেওয়ার ঘটনায় রাষ্ট্রদূতকে তলব করেছিল নেদারল্যান্ডস।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।