Web Analytics

বাংলাদেশ সরকার বিনিয়োগকে উৎসাহিত করতে নতুন প্রণোদনা কাঠামো সাজাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনাসভা শেষে তিনি এ তথ্য জানান।

ড. তিতুমীর বলেন, পূর্ববর্তী সরকার উত্তরাঞ্চলে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরির কোনো উদ্যোগ নেয়নি, যদিও সেখানে সম্ভাবনা ছিল। বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই বিভিন্ন প্রণোদনা কাঠামো তৈরি করছে। তিনি জানান, বিনিয়োগকারীদের কর সুবিধা ও আর্থিক সহায়তা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বন্ধ থাকা আখ ও পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে এবং উদ্যোক্তাদের কৃষিজাত ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের আহ্বান জানান, যাতে পঞ্চগড়ে এ খাতে বড় ধরনের অগ্রগতি ঘটে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।