Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো অপমান সহ্য করবে না এবং বাহ্যিক চাপের মুখে মর্যাদা রক্ষায় দৃঢ় থাকবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে তেহরান শিখেছে কিভাবে জাতীয় সম্মান বজায় রাখতে হয়।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পরও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা, যা যুদ্ধ বন্ধ ও আলোচনার সূচনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। তবে তিনি স্পষ্ট করেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বৃহত্তর চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।