Web Analytics

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী উন্নয়ন, জনকল্যাণ ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ডে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। আসলাম চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে চট্টগ্রামের উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন, শিল্পায়নের বিস্তার, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সীতাকুণ্ড ও মীরসরাই অঞ্চলের শিল্পাঞ্চলের সুফল যাতে স্থানীয় জনগণ সরাসরি ভোগ করতে পারে, সে বিষয়ে দুই সংসদ সদস্য বিশেষ গুরুত্ব দেন। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা। বৈঠক শেষে ঈদুল আজহাকে সামনে রেখে ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান দুই এমপি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।