Web Analytics

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনা-বেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিং লেনদেন কঠোরভাবে নজরদারিতে থাকবে। সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, ৮ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টদের অস্বাভাবিক লেনদেন হলে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সানাউল্লাহ বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না এবং স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে, যাদের তদন্ত ও বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা নিজেদের পছন্দে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেন।

সভাটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।