রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা ও বাস্তববাদী নেতৃত্ব জনগণের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। শহীদ জিয়ার ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ৩০ মে ২০২৬ তারিখে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, দুর্নীতিবিরোধী অবস্থান, ন্যায়বিচারের প্রতি অটলতা ও স্বনির্ভর উন্নয়নের চিন্তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়ার নির্মম হত্যার কথা স্মরণ করেন এবং তাকে মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রপ্তানি ও স্বনির্ভরতা বৃদ্ধিতে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেন। তাঁর ১৯ দফা কর্মসূচি ছিল উৎপাদনমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের রূপরেখা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।