Web Analytics

বরিশালের উজিরপুরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ৪ লাখ ৯ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। রোববার, ২০ সেপ্টেম্বর, উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর এলাকায় সন্ধ্যা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সকাল ১১টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত চলা অভিযানে ৮৩টি চায়না দুয়ারি জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২৪টি বোডা জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে অভিযানে উজিরপুর মডেল থানার এএসআই মো. ফাহাদ, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মোর্সেদ মৃধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। প্রসেন মজুমদার বলেন, অবৈধ জালের ব্যবহার অব্যাহত থাকলে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি সবাইকে অবৈধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।