Web Analytics

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে কানাডা নতি স্বীকার করবে না বলে বার্তা দিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এবং ২২ আগস্ট অটোয়ায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যুক্তরাষ্ট্রকেন্দ্রিক ব্যবস্থার ওপর আগের মতো নির্ভর করা যাচ্ছে না।

অটোয়ায় ২৩ মিনিটের বক্তৃতায় কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে কানাডার সরে আসার সিদ্ধান্ত ব্যাখ্যা করেন। তাঁর মতে, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কিছু দাবি কানাডার কাছে অগ্রহণযোগ্য ছিল। অর্থনৈতিক সম্পর্ককে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করেন তিনি। এর জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং কানাডার সার্বভৌমত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

কার্নি বলেন, কানাডা বিপুল পরিমাণ মার্কিন পণ্য আমদানি করে, আর যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের প্রায় ৯৯ শতাংশ কানাডা থেকে আসে। যুক্তরাষ্ট্র কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। জবাবে কানাডা ৮ সেপ্টেম্বর থেকে প্রায় ২০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক দেবে। তিনি অর্থনীতি বহুমুখী করা এবং ইউরোপ, এশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পরিকল্পনার কথাও জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।