Web Analytics

ইসলামী ছাত্রশিবির ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ঘোষিত রায়ের পর সংঘটিত গণহত্যার বিচার, নিহতদের স্বীকৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ওই রায়ের প্রতিবাদে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে পুলিশ ও শাসক দলের সশস্ত্র বাহিনী নিরস্ত্র জনতার ওপর হামলা চালায়, যাতে নারী ও শিশুসহ অন্তত ৭০ জন নিহত হন এবং পরবর্তী কয়েক দিনে এই সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়ে যায়। ছাত্রশিবির জানায়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচসহ অনেকে এই সহিংসতার নিন্দা জানিয়েছিলেন।

ছাত্রশিবির বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের মাধ্যমে বিচারহীনতার অবসান ঘটাতে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।