Web Analytics

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল জানিয়েছেন, ভোটাধিকার হারানো কিছু নাগরিক আবার ভোট দিতে পারবেন। তিনি বিবিসিকে জানান, দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইসব ভোটারদের, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের পর বাদ পড়েছিল কিন্তু আপিলেট ট্রাইবুনাল বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে সাবেক বিচারপতিদের নেতৃত্বে ১৯টি আপিলেট ট্রাইবুনাল গঠন করা হয়েছে। ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে যেসব আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন ২২ এপ্রিল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে, যেখানে ১৩৯ জন ভোটাধিকার ফিরে পান এবং ৮ জন বাদ পড়েন। ওই তারিখ পর্যন্ত মোট ৬৫৭টি আবেদন নিষ্পত্তি হয়েছে।

বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে, যা বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় বিতর্ক সৃষ্টি করে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল ১৪২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যেখানে মোট ভোটার সংখ্যা তিন কোটি ২১ লক্ষের বেশি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।