Web Analytics

ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় রাশিয়ার তথাকথিত ‘ছায়া নৌবহরের’ একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এই সফল অভিযান রাশিয়ার ওপর আরেকটি আঘাত এবং যারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধকে ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি সতর্কবার্তা। স্টারমার আরও জানান, যুক্তরাজ্য তাদের কোথাও লুকিয়ে থাকতে দেবে না।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ট্যাংকার জব্দের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, এ ধরনের অভিযানে দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসের প্রয়োজন হয়। তিনি সশস্ত্র বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে শ্রদ্ধা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে চলমান সংঘাতের অর্থায়নের জন্য রাশিয়া তার ছায়া নৌবহরের ওপর নির্ভর করে, এবং যুক্তরাজ্যের এই পদক্ষেপ সেই নেটওয়ার্কে আঘাত হানার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।