Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (১৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার ভোরে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আহতদের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামের আজগর আলী সরকারবাড়ি ও সফু সরকারবাড়ির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। মোক্তার হোসেনের নেতৃত্বে লোকজন ভাড়া করে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠার পর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের সময় গুলির পাশাপাশি লাঠি ও টেটা ব্যবহার করা হয়। এতে পাঁচ থেকে ছয়জন গুলিবিদ্ধ হন এবং লাঠি ও টেটার আঘাতে আরও কয়েকজন আহত হন। আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে। থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।