Web Analytics

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সকাভেটরবাহী লরি মেজ্জান নামের একটি হোটেলে ঢুকে পড়ে। কুমিল্লা-চাঁদপুর রেলগেটসংলগ্ন এ ঘটনায় রেলপথে অচলাবস্থা সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টার উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ৬টায় রেল চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, লাকসাম-চাঁদপুর রেলপথসংলগ্ন এলাকায় রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন ও থানায় খবর দেন।

খবর পেয়ে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। রাতে হোটেলটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অবৈধভাবে গড়ে ওঠা বলে উল্লেখ করা হোটেলটি পরে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।