Web Analytics

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ তল্লাশি অভিযানে ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি করা হয়েছে এবং ২৪ জন জেলেকে আটক করা হয়েছে। বুধবার, ১২ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের তথ্য সন্ধ্যায় জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। অভিযানের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

কোস্ট গার্ড জানায়, চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের চলাচলে বাধা এবং বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরি ঠেকাতে ফিশিং বোট ও অবৈধভাবে স্থাপিত বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এসব জাল নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল।

অভিযানে কোস্ট গার্ডের টহল জাহাজ বিসিজিএস সোনাদিয়া, একাধিক উচ্চগতির বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-০৭ অংশ নেয়। কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আটক ২৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কোস্ট গার্ড বলেছে, নিরাপদ নৌচলাচল ও অপতৎপরতা রোধে নিয়মিত অভিযান ও নজরদারি চলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।