Web Analytics

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে হোসাইন আহমেদের যোগাযোগ হয়। দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার গভীর রাতে তিনি ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন। চিৎকার শুনে ভুক্তভোগীর বাবা-মা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে সোপর্দ করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।