Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে চার নারীসহ আরও নয়জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সদস্যরা হলেন সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, নুরুন্নিসা সিদ্দিকা, সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয় এবং ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি সফরসূচি চূড়ান্ত করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।