Web Analytics

বাংলাদেশে চাকরির বাজারে প্রতিযোগিতা তীব্র হয়েছে; একটি শূন্যপদের বিপরীতে ১৫৯ থেকে ২৩৫টি আবেদন জমা পড়ছে বলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজের গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর বিআইডিএস ভবন মিলনায়তনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গবেষণাটি উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের গবেষণা পরিচালক অধ্যাপক অতনু রাব্বানি।

প্রতিবেদনটি দেশের বৃহত্তম অনলাইন জব পোর্টাল বিডি জবসে প্রকাশিত শূন্যপদের বিজ্ঞাপন ও জমা পড়া আবেদনের তথ্যের ভিত্তিতে তৈরি। এতে ২০১৫ সালের ২৮ জুন থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের তথ্য নেওয়া হয়েছে। গবেষণায় চাকরিপ্রত্যাশীদের মধ্যে এন্ট্রি লেভেলে প্রতিযোগিতা সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে। গবেষক বলেন, বিডি জবসের তথ্য আনুষ্ঠানিক খাতের আড়াই শতাংশকে প্রতিনিধিত্ব করে।

কোভিড-১৯-এর আগে প্রতি পদের বিপরীতে গড়ে ১৭৩টি আবেদন ছিল, আর কোভিড-পরবর্তী সময়ে তা ২৮৭টিতে ওঠে। ২০২০ সালের মার্চ থেকে জুনের লকডাউনে চাকরির বিজ্ঞাপন ৭০ দশমিক ২ শতাংশ এবং শূন্যপদ ৭৫ দশমিক ২ শতাংশ কমে যায়। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ দুই প্রান্তে বাজার কিছুটা সহজ হয়েছে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।